প্রতিদিনের মত সকালের আলস্য কাটিয়ে খুব ভোরে বের হলাম আমার ছোট্ট মেয়েটির হাত ধরে। বাড়ি থেকে কয়েক কিমি দূরে। ছোট্ট মেয়েটির তার বাবার কাছে কত কিছু জানতে চাওয়া। হঠাত্ একটি জায়গায় আমার হাতটি জোরে চেপে ধরে দাঁড়িয়ে পড়ল -
বাবা এটা কি ফুল?
- কাঠ টগর।
কাঠ টগর নাম কেন হলো?
-এটা গাছে হয় তাই।
- মেয়ে বলল-বাবা সব ফুল তো গাছে হয় তাই না বাবা!
-হুম।
এমন সময় একটি নতুন ফুল দেখতে পেলাম। মেয়ে থমকে দাঁড়িয়ে বলল বাবা ফোন টা দাও দেখি। অগত্যা ফোনটি মেয়ের হাতে দিলাম। মেয়ে একটা ছবি তুলে ফেলল আর বলল - বাবা দেখ! কি সুন্দর ফুল তাই না।
- আমিও দেখে সত্যি অবাক হলাম-
- মেয়ের মুখে হাসি দেখে বুঝলাম। বাবা হওটাও এক রকমের সুখ, এক না বলা অনুভুতি।
